সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র সৌদি আরবে রপ্তানি বাড়াতে ‘খাতভিত্তিক পরিকল্পনা চান বাণিজ্যমন্ত্রী’

ভৈরবে শতাধিক এতিম শিশুর মাঝে খাট ও লেপ-তোষক বিতরণ করলেন ফরাসি নাগরিক এ্যামিলি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯
  • ৬২৯ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ :
কিশোরগঞ্জের ভৈরবের অন্যতম নারী বিদ্যাপীঠ হাজী আসমত আলী এতিম বালিকা শিশুদের থাকার ব্যবস্থা করলেন মানবতাবাদী ও বিশিষ্ট দানশীল ফরাসি নাগরিক ওমসু বসকেট এ্যামিলি।
আজ বুধবার দুপুরে ফিতা কাটার মধ্য দিয়ে এতিমখানার ১শ ২০জন শিশু পরিবারের বাসস্থান হিসেবে ৩তলা বিশিষ্ট লোহার খাট, বালিশ ও লেপ-তোষক বিতরণ করেন এ্যামিলি। পরে শুভেচ্ছা বিনিময়কালে বাসস্থানের অভাবে প্রতিষ্ঠানের যেসব শিশুদের ফ্লোরে ঘুমাতে হতো তারা আজ থেকে নতুন বিছানায় ঘুমাবে এই আনন্দে ফরাসি নাগরিকের উদারতায় মুগ্ধ হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন কোমলমতি এসব শিশুরাসহ সংশ্লিষ্টগণ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, প্রধান সমন্বয়কারী মাহিন সিদ্দিীকী, উপদেষ্টা মো: নজরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা ও নাট্য অভিনেতা সাঈদুর রহমান বাবলু, কাতার চ্যারিটির ওয়েল পেয়ার মাহমুদুল ইসলাম সজিব প্রমূখ।

উদ্ধোধনী অনুষ্ঠান শেষে এতিম শিশুদের সাথে মোনাজাতে অংশ নেয় মানবতাবাদী এই ফরাসি নাগরিক। পরে এতিম শিশুদের প্রতি সহানুভূতি প্রকাশ ও তাদের উজ্জল ভবিষ্যৎ কামনা করে এতিমদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান এ্যামিলি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com