শামসুল আলম শাহীন :
“সুনাগরিক গঠনে কাবিং” এই শ্লোগানকে সামনে রেখে ৫দিন ব্যাপী কিশোরগঞ্জ ৫ম জেলা কাব ক্যাম্পুরী শুরু হয়েছে। বাংলাদেশ স্কাউটস ও কিশোরগঞ্জ জেলা স্কাউটস এর ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ১৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল ৫দিন ব্যাপী কাব ক্যাম্পুরী ফানুস ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা।
জেলা কাব ক্যাম্পপুরীতে ১৩টি উপজেলার ৫০টি দল অংশগ্রহণ করে। এই কাব ক্যাম্পুরীতে ৫দিন ব্যাপী কোমলমতি শিশুদের দেশ ও জাতি গঠন লক্ষ্যে নিজেকে সুনাগরিক হিসাবে গড়ে তোলার সহায়তা করবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এসময় বিভিন্ন স্কুলের কাব লিডার, শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকসহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।