দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় রোববার(২১ এপ্রিল) বিকেলে নিকলী উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের অফিস কক্ষে দুস্থও হতদরিদ্র যুবতি ও মহিলাদের মাঝে ৪৮টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। দেশের সকল জনগণকে জনশক্তিতে রুপান্তরিত করার লক্ষে উপজেলা পরিষদ দুস্থ ও হতদরিদ্র ৪৮ জন কর্মক্ষম যুবতি ও মহিলাদের মাঝে ওই সেলাই মেশিন বিতরণ করা হয়।উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত সেলাই মেশিন বিতরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন নাহান তাসমিন, ইউ ডি এফ দুর্গা রানী সাহা প্রমূখ।