মুন্সীগঞ্জে চলমান এইচএসসি পরীক্ষায় মামাতো বোনের প্রক্সি দিতে এসে ধরা পড়েছেন তারই ফুফাতো বোন।
মঙ্গলবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে বেলা সাড়ে ১১ টার দিকে শহরের সরকারি হরগঙ্গা কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। জেসিয়া আক্তার (২০) নামে ওই ভুয়া পরিক্ষার্থীকে আটক করা হয়।
সে মুন্সীগঞ্জ শহরের রনছ হাওলাপাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সরকারি হরগঙ্গা কলেজ পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর নুরুল ইসলাম।
তিনি জানান, প্রক্সি দিতে আসা ওই ভূয়া পরিক্ষার্থীকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া মূল পরিক্ষার্থী সাদিয়া আক্তারকে বহিষ্কার করা হয়েছে