মোঃ আল-আমীন :
ব্যাংকিং খাতের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে আজ কিশোরগঞ্জ সদরের ৫নং যশোদল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের অন্তর্ভূক্ত যশোদল বাজারে ব্যাংক এশিয়ার আরেকটি নতুন ইউডিসি আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল সেন্টারের উদ্যোক্ত মো: আব্দুল হেলিম এর প্রচেষ্ঠায় নতুন এ শাখার সংযুক্তি হয়েছে। যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহদী হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার তাড়াইল ব্রাঞ্চের হেড সারোয়ার খান সুমন, ব্যাংক এশিয়ার ডেপুটি হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশান ডিপার্টমেন্ট শিহাবুল আলম, ব্যাংক এশিয়ার জোনাল হেড অব ফিন্যান্সিয়াল ইনক্লুশান ডিপার্টমেন্ট আব্দুল মাজেদ মন্ডল, কিশোরগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডা: মাছুমা খানম , যশোদল ইউনিয়ন শাখা আওয়ামীলীগের সভাপতি শফিকুল হক বাবুল, সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার রায় সহ বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উদ্বোধন অনুষ্ঠানের আগে মো: কুতুব উদ্দিন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা অত্র ইউডিসি আউটলেটের বিভিন্ন সেবা ও সুবিধার কথা তুলে ধরেন এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।