বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

রওশন এরশাদের চেয়ারম্যান হওয়ার খবরটি ভুয়া, দাবি চুন্নুর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে
রওশন এরশাদের চেয়ারম্যান হওয়ার খবরটি ভুয়া, দাবি চুন্নুর

ভারত সফররত জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে সরিয়ে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এমনই একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমের হাতে এসেছে। তবে খবরটি ভুয়া দাবি করে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলছেন, গঠনতন্ত্র অনুযায়ী এভাবে কারও চেয়ারম্যান হওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তির ওপর ভিত্তি করে দেশের বিভিন্ন গণমাধ্যমে রওশন এরশাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হওয়ার খবর প্রকাশিত হয়।

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি বলেছেন, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে একটি নিউজ এসেছে, যে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপিকে অব্যাহতি দেয়া হয়েছে। এটি একটি ফেক নিউজ। জাতীয় পার্টির যে কয়জন কো-চেয়ারম্যানদের নাম ব্যবহার করে নিউজটি করা হয়েছে, তাদের প্রত্যেকের সাথে আমার কথা হয়েছে।

কো-চেয়ারম্যানরা জানিয়েছেন, তারা এমন কোনো সিদ্ধান্তে সহায়তা করেননি এবং স্বাক্ষর করেননি। এমনকি স্বাক্ষর দেয়ার প্রশ্নই আসে না।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, গঠনতন্ত্র অনুযায়ী যে কেউ ইচ্ছে করলেই চেয়ারম্যানকে অব্যাহতি দিতে পারে না। গঠনতন্ত্রের বাইরে কেউ কিছু করতে পারবে না। জাতীয় পার্টির নেতাকর্মীরা গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ আছেন। জাতীয় পার্টি থেকে বহিস্কৃত কিছু ব্যক্তি ম্যাডামের নাম ব্যবহার করে এমন একটি ফেক নিউজ দিয়েছে।

ফেক নিউজে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com