সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

কিশোরগঞ্জে কোরআন অবমাননাকারী সেফায়েত উল্ল্যা সেফুর ফাঁসির দাবিতে মানববন্ধন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ এপ্রিল, ২০১৯
  • ৫৪০ বার পড়া হয়েছে

বিকৃত মানসিকতার অষ্ট্রিয়া প্রবাসী সেফায়েত উল্ল্যা সেফু ফেসবুক লাইভে এসে পবিত্র আল কোরআন অবমাননা ও বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটাক্ষ করার প্রতিবাদে এবং সেফায়েত উল্ল্যা সেফুর গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে কিশোরগঞ্জে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

রোববার (২১ এপ্রিল) বেলা ১১টায় শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনের সড়কে সর্বজন তৌহিদী জনতার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচীতে ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব ও আল জামিয়াতুল ইমদাদিয়ার মহাপরিচালক হযরত মাওলানা আল্লামা আযহার আলী আনোয়ার শাহ, মাওলানা আব্দুল কাইয়ুম জামী, সৈয়দ নাজমুল হুদা, মাওলানা আবু হানিফ, মাওলানা শরীফ জামী, হাফেজ হুমায়ুন কবীর, মাওলানা আব্দুল ওয়াহাব নূরী, মাওলানা আব্দুর রহিম, মুফতী নাইমুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম, উবাইদুর রহমান, নাজমুল হক ফয়সাল, মাওলানা আলমগীর হোসাইন, মুফতী নুরুল আমিন, মো. আতিকুর রহমান, গাজী আশরাফ, ইয়াজ জসিম প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধন কর্মসূচীতে ইমাম-ওলামা, স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সর্বস্তরের হাজারো তৌহিদী জনতা অংশ নেন।

মানববন্ধন কর্মসূচী থেকে পবিত্র আল কোরআন অবমাননা ও বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটাক্ষকারী সেফায়েত উল্ল্যা সেফুকে দেশে ফিরিয়ে এনে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানানো হয়। অন্যথায় আরো কঠোর আন্দোলনের কর্মসূচী দেয়া হবে বলেও বক্তারা হুশিয়ারি উচ্চারণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com