বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

স্ত্রী-সন্তানসহ দেশ ছাড়লেন মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৭৩ বার পড়া হয়েছে
স্ত্রী-সন্তানসহ দেশ ছাড়লেন মির্জা ফখরুল

স্ত্রী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারুসহ এক সঙ্গে দেশ ছাড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করে বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী বলেন, স্যার ও ম্যাডাম দুইজনই চিকিৎসা করাবেন সিঙ্গাপুরে।

ইউনূস জানান, ৭৬ বছর বয়সী মির্জা ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। এবার তার ‘ফলোআপ’ করানো কথা রয়েছে। এছাড়া তার স্ত্রী রাহাত আরা সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসার জন্য ‘অ্যাপয়েনমেন্ট’ নিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে কারাবন্দি অবস্থায় ফখরুলের ঘাড়ের ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। মুক্তির পর সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা নেন তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com