সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

লক্ষ্মীপুরে ৭ বছরের শিশুকে ধর্ষণ, আটক ১

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০১৯
  • ৪৭৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

লক্ষীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডারের শিক্ষা গ্রামে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভিকটিমকে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় বখাটে ধর্ষণে অভিযুক্ত মো. মোহনকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার দুপুরে প্রাইভেট পড়তে যাওয়ার সময় শিশুটিকে বাগানে নিয়ে ওই বখাটে যুবক ধর্ষণ করে বলে পরিবারের অভিযোগ।

ভিকটিমের মা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বাড়ির পাশে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পার্শ্ববর্তী মোহন নামের এক বখাটে শিশুটিকে বাগানে নিয়ে ধর্ষণ করে এবং তাকে মেরে ফেলার ভয় দেখায়। সে বিষয়টি প্রথমে জানায়নি পরে সে ব্যথা অনুভব করলে বিষয়টি জানায়। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সে চিকিৎসাধীন আছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com