সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

ভৈরবে কাটুনবন্দি নবজাতকের মৃতদেহ উদ্ধার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০১৯
  • ৫৫০ বার পড়া হয়েছে

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি ::
কিশোরগঞ্জের ভৈরবে কাটুনবন্দি এক নবজাতকের (ছেলে) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব কমলপুর বাসষ্ট্যান্ড এলাকার একটি হাসপাতাল সংলগ্ন ময়লার স্তুপ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় ময়লার স্তুপে কাটুনের ভেতর রক্তাক্ত অবস্থায় এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক। অবৈধভাবে গর্ভপাতের ফলেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এছাড়াও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে নিহত নবজাতকের ময়নাতদন্তের জন্য আগামীকাল কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com