সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

শ্রীলংকায় বোমা হামলার দায় স্বীকার করেছে আইএস

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯
  • ৫৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :

শ্রীলংকায় চার গির্জা, তিন হোটেল ও এক বাড়িতে বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। রোববার (২১ এপ্রিল) খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান ইস্টার সানডেতে দেশটির বিভিন্ন জায়গায় এইসব হামলা চালানো হয়।

রোববার হামলা হলেও তাৎক্ষণিকভাবে কোনো দল বা গোষ্ঠী হামলাগুলোর দায় স্বীকার করেনি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, দেশটির কট্টরপন্থি মুসলিম সংগঠন ন্যাশনাল তৌহিদ জামাত (এনটিজে) এই হামলা চালিয়ে থাকতে পারে। কেননা হামলার দশদিন আগে বিদেশি গোয়েন্দা সংস্থাকে উদ্ধৃত করে শ্রীলংকার পুলিশ প্রধান পুজুথ জয়সুন্দর এমন সতর্কতা দিয়েছিলেন।

তবে মঙ্গলবার (২৩ এপ্রিল) নিজস্ব বার্তা সংস্থা আমাক’এ প্রকাশিত এক বিবৃতিতে হামলাগুলোর দায় স্বীকার করেছে আইএস।

উল্লেখ্য, সবমিলিয়ে রোববারের আট বোমা হামলায় অন্তত ৩২১ জন মারা গেছেন। আহত হয়েছেন পাঁচ শতাধিক।

মঙ্গলবার শ্রীলংকার প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী বিজেবর্ধন জানিয়েছেন, রোববার বিভিন্ন স্থানে সিরিজ বোমা হামলা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে বন্দুক হামলার প্রতিশোধ। প্রাথমিক তদন্তে এমনটাই প্রতীয়মান হয়েছে।

বিজেবর্ধন শ্রীলংকার পার্লামেন্টে এই মন্তব্য করেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)।

প্রতিমন্ত্রী বলেন, উগ্রপন্থী ইসলামী সংগঠনগুলো ক্রাইস্টচার্চ হামলার বদলা হিসেবে শ্রীলংকায় হামলা চালিয়েছে।

তবে তিনি তার মন্তব্যের কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

এদিকে, হামলার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৪০ জনকে গ্রেফতার করেছে শ্রীলংকা পুলিশ। এদের সবাই শ্রীলংকান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীরা সবাই শ্রীলংকান হলেও, হামলাগুলোর পেছনে আন্তর্জাতিক নেটওয়ার্কের সংশ্লিষ্টতা রয়েছে।

শ্রীলংকার স্বাস্থ্যমন্ত্রী রাজিথা সেনারত্ন বলেন, আমাদের বিশ্বাস, কেবল এই দেশে অবস্থানকারী মানুষের একটি দল এই হামলাগুলো চালায়নি। এর পেছনে আন্তর্জাতিক নেটওয়ার্ক জড়িত ছিল। অন্যথা তারা সফল হতে পারতো না।

গ্রেফতার হওয়া ৪০ জনের মধ্যে হামলায় ব্যবহৃত একটি গাড়ির মালিক ও একটি বাড়ির মালিক রয়েছে। ওই বাড়িতে হামলাকারীদের কয়েকজন বাস করতো।

প্রসঙ্গত, বর্তমানে শ্রীলংকায় জরুরি অবস্থা জারি রয়েছে। মোতায়েন করা হয়েছে সামরিক বাহিনী।

মঙ্গলবার স্থানীয় পুলিশ জানিয়েছে, কেউ যদি রাস্তায় কোনো গাড়ি পার্ক করে রেখে যায় তাহলে গাড়ির কাচে মালিকের মোবাইল নম্বর লিখে যেতে হবে।

অন্যদিকে, ডাক কর্মকর্তারা জানিয়েছেন, এখন থেকে কোনো মোড়কজাত কোনো পার্সেল গ্রহণ করবে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com