হৃদয় আজাদ:
ভৈরবে বহুল আলোচিত এ্যাডঃ পলাশ হত্যা মামলার প্রধান আসামি ছাব্বির হোসেন মামুন ও তার সহযোগী সোহাগ ওরফে শাওন কে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে থানা পুলিশ । আজ বৃহস্পতিবার ভোরে পুলিশ শহরের কমলপুর জিল্লু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে পলাশ হত্যা মামলার প্রধান আসামি মামুন ও তার সহযোগী সোহান ওরফে শাওনকে একটি চাপাতি,একটি ছুরি ও একটি চায়না চাক্কুসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন ও শাওনের বিরুদ্ধে আলাদা আলাদা মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে ভৈরব থানায় ।
উল্লেখ্য ২০১৬ সালে এ্যাডঃ পলাশ অফিসের কাজ শেষে বাড়ি ফেরার পথে শহরের বাবুল কমিউনিটি সেন্টারের কাছে পৌছলে ছিনতাইকারীরা তার পথরোধ করে এলোপাতাড়ী কুপিয়ে তাকে হত্যা করে । পরে ভৈরববাসি পলাশ হত্যার বিচারের দাবীতে ও ছিনতাইমুক্ত শহর গড়তে আন্দোলনে নামে ।
ভৈরব থানার ওসি মোঃ মোখলেছুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়কে কিশোরগঞ্জ জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও মামলায় পলাতক থাকা বাকি আসামীদেও গ্রেফতারের আওতায় আনা হবে বলেও জানান তিনি।