মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

বিশ্বকাপে পাকিস্তানের দল বাছাই করলেন আফ্রিদি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে
বিশ্বকাপে পাকিস্তানের দল বাছাই করলেন আফ্রিদি

আগামী ৫ অক্টোবর শুরু হচ্ছে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি ১৫ সদস্যের পাকিস্তান দল বাছাই করেছেন। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আগামী অক্টোবর ও নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে একদিনের বিশ্বকাপের ১৩তম আসর। এ নিয়ে কয়েক দিনের মধ্যে চূড়ান্ত দল প্রকাশ করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আফ্রিদি তার স্কোয়াডে বেশ কয়েকজন ক্রিকেটারের নাম উল্লেখ করেছেন যারা দীর্ঘ সময় ধরে পাকিস্তান দলে নেই।আফ্রিদির তালিকায় রয়েছেন- অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, পেসার হাসান আলী এবং আরশাদ ইকবাল।

ইমাদের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, তার স্পিন অনেক ভালো, তার মত একজন দক্ষ বোলার থাকা দলের জন্য জরুরি, বিশেষ করে নতুন বলে তার বল খুবই কার্যকর। যখন ফাস্ট বোলাররা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে তখন তার বল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আফ্রিদি বলেন, আমাদের দুই ধরণের ট্র্যাক থাকবে, হয় আমরা একটি সিমিং ট্র্যাক পাব অথবা খুব ফ্ল্যাট ট্র্যাক পাব৷ দেখুন, জিনিসটি হলো আমাদের আগে থেকে ভালো স্পিনার রয়েছেন। কখনও কখনও, যদি কোনো ফাস্ট বোলার ভাল বোলিং না করে এবং তাদের বলে মার খায়, তখন আপনি ইমাদ ওয়াসিমের মতো একজন বোলারকে কাজে লাগাতে পারবেন। সে নতুন বলে খুব বিপজ্জনক বোল করতে পারে।

এছাড়া ৪৬ বছর বয়সি আরশাদ ইকবালকে তার চিত্তাকর্ষক গুণাবলীর জন্য প্রশংসা করেছেন আফ্রিদি। তিনি বলেন, আরশাদ ইকবাল একজন বোলার হিসাবে খুব ভালো গুণের অধিকারী।

বিশ্বকাপে শহীদ আফ্রিদির বাছাই করা পাকিস্তানের সেরা স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, সালমান আলি আগা, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইমাদ ওয়াসিম, শাহীন আফ্রিদি, হারিস রউফ, উসামা মীর, জামান খান, আরশাদ ইকবাল, হাসান আলী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com