মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

সপরিবারে মার্কিন দূতাবাসে সাকিব, ক্রিকেট খেললেন পিটার হাসের সঙ্গে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৮৯ বার পড়া হয়েছে
সপরিবারে মার্কিন দূতাবাসে সাকিব, ক্রিকেট খেললেন পিটার হাসের সঙ্গে

বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সোমবার সপরিবারে সৌজন্যে সাক্ষাতে গিয়েছিলেন সাকিব আল হাসান। তাদের সাক্ষাতের মুহুর্তের কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেন সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

সাকিবের স্ত্রী পোস্টের ক্যাপশনে লিখেছেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করার সময়টা দারুণ ছিল! ক্রিকেট এবং বেসবল খেলে দুপুরটা ভালোই কেটেছে। রাষ্ট্রদূতের সঙ্গে সাকিবের চ্যালেঞ্জ অবশ্যই দেখার মতো ছিল। আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!

আলোচিত এই কূটনৈতিকের সঙ্গে দেশের সেরা এই ক্রিকেট তারকা এদিন ক্রিকেটও খেলেছেন। ব্যাট হাতে সাকিব মার্কিন রাষ্ট্রদূতের ছুঁড়ে দেয়া বল সামলাচ্ছিলেন। খেলাটা যে মার্কিন রাষ্ট্রদূত উপভোগ করছিলেন তা বোঝাই যাচ্ছিল। হাসিমুখে সাকিবের ব্যাটিং উপভোগ করেন তিনি।

শুধু ক্রিকেটই নয়, এ সময় পিটার হাসের সঙ্গে বেসবলও খেলেছেন বাংলাদেশের ক্রীড়াজগতের সবচেয়ে বড় এই তারকা। শুধু সাকিবের সঙ্গেই নয়, পিটার হাসকে সাকিবের ছেলে-মেয়ের সঙ্গেও খুনসুটি করতে দেখা যায়। মার্কিন রাষ্ট্রদূতের আতিথেয়তায় মুগ্ধ সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। ফেসবুকে তিনি লিখেছেন,

মার্কিন রাষ্ট্রদূতকে সাকিবও দিয়েছেন সৌজন্য উপহার। নিজ হাতে টাইগারদের ক্রিকেট জার্সি পিটার হাসের হাতে তুলে দেন সাকিব। সাক্ষাতের পর তার সঙ্গে সপরিবারে ছবিও তোলেন সাকিব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com