শনিবার, ০২ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপ সেরা বাংলাদেশ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯
  • ৬৪০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ২-১ গোলে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয় বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-০ গোলে হারিয়েছিল মেয়েরা। একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ কিরগিজস্তান।৩০ সেকেন্ডেই গোল। একাধিক সুযোগ নষ্টের পর মিলল ব্যবধান দ্বিগুণ করা গোলের দেখা। কিরগিজস্তানকে হারিয়ে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ ইন্টারন্যাশনাল গোল্ড কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

গ্যালারিতে আসা হাজার আটেক সমর্থক কিক অফের পর পরই আনন্দে মেতে ওঠার উপলক্ষ্য পায়। ডান দিক দিয়ে আক্রমণে ওঠা কৃষ্ণা রানী সরকারের ক্রস সোজা এলেও গোলরক্ষক ঠিকঠাক গ্লাভসে জমাতে পারেননি। নিখুঁত টোকায় জাল খুঁজে নেন সামনে থাকা সানজিদা আক্তার।

বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করলেও প্রথমার্ধে একের পর এক সুযোগ নষ্ট করতে থাকে বাংলাদেশ। ত্রয়োদশ মিনিটে সানজিদার কাটব্যাকে কৃষ্ণার শট পোস্টের বাইরে যায়। দশ মিনিট পর সানজিদার ক্রসে কৃষ্ণার হেডও বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।

চোটে পড়া সিরাত জাহান স্বপ্নাকে ২৫তম মিনিটে তুলে নেন কোচ। আরব আমিরাতের বিপক্ষে গোল করা এই ফরোয়ার্ডের বদলি নামেন মার্জিয়া। একটু পর মারিয়া মান্ডার বাড়ানো বল মার্জিয়া ডি বক্সের মধ্যে নামিয়ে দেওয়ার পর গোলরক্ষক বরাবর শট নেন কৃষ্ণা।

৩৬তম মিনিটে মার্জিয়ার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে। শেষ দিকে সানজিদা ঠিকঠাক প্লেসিং করতে ব্যর্থ হলে প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে ‍কৃষ্ণার শট বাইরের জাল কাঁপানোর পর ৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। ডান দিক থেকে সানজিদার ক্রস গোলরক্ষক ঠিকঠাক ফেরাতে করতে পারেননি। বল তার গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর হেডে লক্ষ্যভেদ করেন কৃষ্ণা।

আরব আমিরাতকে নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হারানো কিরগিজস্তানের গ্রুপ সেরা হতে জয়ের বিকল্প ছিল না। ৬৯তম মিনিটে খেলার ধারার বিপরীতে জাইরিনার কোনাকুনি শটে রুপনা চাকমা পরাস্ত হলে ম্যাচে ফেরে দলটি। তবে বাকিটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বয়সভিত্তিক পর্যায়ে এ নিয়ে দুই দেখাতেই কিরগিজস্তানকে হারালো বাংলাদেশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com