মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

৩৩ হাজার মহিলাকে বিনামূল্যে টিকিট দিয়েও ফাঁকা মোদী স্টেডিয়াম

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ৭৫ বার পড়া হয়েছে
৩৩ হাজার মহিলাকে বিনামূল্যে টিকিট দিয়েও ফাঁকা মোদী স্টেডিয়াম

ইংল্যান্ড বনাম নিউজিন্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ। সেই ম্যাচে চোখে পড়ল ফাঁকা স্টেডিয়াম। বিশ্বকাপের উদ্বোধনের পক্ষে এটি যে ভাল দিক না, সেটা অনেকেই মানছেন।

আয়োজক দেশ ভারত না খেললেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ঘিরে মানুষের যে আগ্রহ থাকবে সেটাই স্বাভাবিক। কিন্তু বৃহস্পতিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দেখা গিয়েছে সম্পূর্ণ উল্টো চিত্র। ম্যাচ শুরু হওয়ার আগে দেখা গেল প্রায় পুরো স্টেডিয়ামই ফাঁকা। এক লাখ ৩০ হাজার আসন সম্পন্ন স্টেডিয়ামে হাজার বিশেক দৃর্শক এসেছেন।

এর আগে কোন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে এ রকম চিত্র দেখা গিয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। স্বাভাবিক ভাবেই আলোচনা শুরু হয়েছে, ভারত যেখানে খেলবে না, সেখানে এত বড় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ দেওয়া উচিত হয়েছে কি?

মোতেরা স্টেডিয়াম নতুন করে তৈরি হওয়ার পর থেকেই দেশের সবচেয়ে ভাল ম্যাচগুলি সেখানেই দেওয়া হয়েছে। আইপিএলের ফাইনাল, এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচ এবং ফাইনাল, ভারত-পাকিস্তান ম্যাচ-সহ শ্রেষ্ঠ ম্যাচগুলি পেয়েছে তারা। কিন্তু ফাইনাল বা ভারত-পাক ম্যাচ নিয়ে যে কাড়াকাড়ি, তার ছিটেফোঁটাও দেখা যায় না।

সমর্থকেরা ভেবেছিলেন বিশ্বকাপের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হতে পারে। তাই উৎসাহ বাড়ছিল। যে মুহূর্তে জানা গেল উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না, তখনই উৎসাহে ভাটা পড়ে। মহিলাদের সংরক্ষণ বিলের সাফল্য উদ্‌যাপন করতে ৩৩ হাজার মহিলাকে বিনামূল্যে টিকিট দিয়েছিলেন স্থানীয় বিজেপি নেতারা। তদের জন্যে ছিল খাবার এবং পানীয় জলের ব্যবস্থাও। কিন্তু সেই আকর্ষণও কাউকে বিচলিত করতে পারেননি। ৩৩ হাজার মহিলা সমর্থকের অন্তত অর্ধেক এলেও মাঠের অবস্থা এত খারাপ থাকত না।

সমর্থকেরা ইতিমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তাঁদের দাবি, কেন প্রথম ম্যাচে ভারতকে রাখা হল না? অনেকেই আইসিসি এবং বিসিসিআইকে সমালেচনা করেছেন। টিকিট বণ্টন নিয়ে আগেই ঝামেলা হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্য সংস্থাতে ঝামেলা চলছে। গুজরাতও তার ব্যতিক্রম নয়। ফলে সবার কাছে টিকিট পৌঁছেছে কি না সেটাও একটা ব্যাপার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com