মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

নিকলীতে গোড়াদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট ছোট শ্রেণীর ক্লাস নেয় বড় শ্রেণীর ছাত্ররা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯
  • ৯৬৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা:
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের গোড়াদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে ছাত্ররাই “শিক্ষকতা” করছেন। পঞ্চম শ্রেণীর ছাত্র নেয় চতুর্থ শ্রেণীর ক্লাস , চতুর্থ শ্রেণীর ছাত্র তৃতীয় শ্রেণীর আর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেয় বলে জানা গেছে।
সিংপুর ইউনিয়নে গোড়াদীঘা গ্রামে অবস্থিত বিদ্যালয়টিতে ১৬৬ জন শিক্ষার্থীর বিপরিতে শিক্ষক রয়েছেন মাত্র দুই জন। এতে পাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর পর্যন্ত পাঠদানসহ সার্বিক কর্মকা- বিঘ্নিত হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায় , গত ১৫ বছর ধরে প্রধান শিক্ষক শূন্য। সহকারী শিক্ষক আলমগীর হোসেন তিন বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছে। তিনিও গত এক বছর ধরে পিটিআই টেনিংয়ে চলে যাওয়ায় বর্তমানে আরেক সহকারী শিক্ষক রুপালী রানী দাস ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। বর্তমানে রুপালী রানী দাস ও নিবেদিতা রানী চৌধুরী মিলে পাঠদান চালিয়ে আসছেন। এদিকে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।
গত শনিবার (২৭ এপ্রিল) সরজমিনে কথা হয় শিক্ষক রুপালী রানী দাস ও নিবেদিতা রানী চৌধুরীর সঙ্গে। তারা বলেন , বিদ্যালয়ের দাপ্তরিক কাজসহ পাঠদান সবই শিক্ষার্থীদের সহযোগিতায় করতে হচ্ছে। দুই জন শিক্ষক বিদ্যালয়ের সব কটি ক্লাস নেওয়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী জিবনী আক্তার দিয়ে চতুর্থ শ্রেণীর ক্লাস , চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রকিব মিয়াকে দিয়ে তৃতীয় শ্রেণীর ক্লাস এবং রুয়েনা আক্তারকে দিয়ে দ্ধিতীয় শ্রেণীর ক্লাস নেওয়া হয়। শিক্ষিকা রুপালী রানী দাস বলেন , শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী সংখ্যা কমে যাচ্ছে। শিক্ষক সংকটের কারণে অভিভাকেরা এলাকায় এনজিও চালিত বিদ্যালয় গুলোতে তাদের ছেরে-মেয়েকে ভর্তি করছেন্ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী মুছাম্মৎ নদী , চতুর্থ শ্রেণীর কোকিলা আক্তার ও তৃতীয় শ্রেণীর স্বপন মিয়া বলে , শিক্ষক না থাকায় আমাদের পড়ালেখার খুব ক্ষতি হচ্ছে। স্যারেরা তৃতীয় , চতুর্থ ও পঞ্চম শ্রেণীর তিন চারটি করে ক্লাস নেয়। আর দুই- তিনটি ক্লাস নেয় আমরা নিজেরাই। বিদ্যালয়ে দপ্তরি না থাকায় প্রতি দিন পালা করে শিক্ষার্থীরা ক্লাস রুম পরিস্কার করে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আঃ রুপ মিয়া বলেন , আমি গত এক বছর ধরে উপজেলা শিক্ষা কর্মকর্তা কাছে বলছি , শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। কিন্ত কোনো কাজ হচ্ছে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহীনা আক্তার জানান , দুই জন শিক্ষকের মধ্যে তো একজন শিক্ষক বিদ্যালয়ের দাপ্তরিক কাজ ও কাগজপত্র ঠিক করতেই ব্যস্ত থাকতে হয়। আর একজন শিক্ষক এতগুলো শিক্ষার্থীকে পাঠদান হিমশিম খেতে হবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইসলাম উদ্দিন এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে বলেন , প্রধান শিক্ষক পদটি দীর্ঘ ১৫ বছর দিন ধরে শূন্য ও সহকারী ভারপ্রাপ্ত শিক্ষক পিটিআই টেনিংয়ে চলে নতুন কোনো শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। এবং জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। শিক্ষক- শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়া চলছে , নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দিয়ে শূন্য পদ পূরণ করা হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাত হোসেন বলেন , আমি বিষয়টি আপনার নিকট থেকে প্রথম শুনলাম এর আগে আমাকে কেউ জানায়নি। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত ওই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দেওয়ার চেষ্টা করব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com