মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

কিশোরগঞ্জে ৪শ’ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ৮২২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জে ৪শ’ পিস ইয়াবাসহ মো. রুবেল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের গলাকাটা মোড় থেকে সে আটক হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান এই অভিযানের নেতৃত্ব দেন।

লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র‌্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের গলাকাটা মোড়ে তারা অভিযান পরিচালনা করেন।

অভিযানে মাদক ব্যবসায়ী মো. রুবেলকে ৪শ’ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় মাদক ব্যবসায়ী মো. রুবেলকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদও মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com