বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

নির্বাচনে পর্যবেক্ষক আনতে কোনো খরচ করবে না সরকার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৭৬ বার পড়া হয়েছে
নির্বাচনে পর্যবেক্ষক আনতে কোনো খরচ করবে না সরকার

মার্কিন আন্ডার সেক্রেটারির সঙ্গে বৈঠকের বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মো‌মেন জানিয়েছেন, সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচনের বিষয়ে বারবারই তারা (যুক্তরাষ্ট্র) বলছে। আমরাও বারবার তাদের আশ্বস্ত করছি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হবে।

সোমবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র সচিব। এদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মাসুদ বিন মো‌মেনের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার।

পররাষ্ট্র সচিব বলেন, টাকা খরচ করে নির্বাচন পর্যবেক্ষক আনার অবস্থায় বাংলাদেশ নেই। জনসমক্ষে অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা অযাচিত হস্তক্ষেপ করলে সরকারের আপত্তি আছে। বন্ধু হিসেবে কূটনৈতিক চ্যানেলে বললে তা বিবেচনা করবে ঢাকা।

র‍্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়ে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, নিষেধাজ্ঞা তুলে নিতে আহবান জানানো হয়েছে। আর যেকোনো বাহিনীর সংস্কার একটি চলমান প্রক্রিয়া, নিষেধাজ্ঞা তুলে নিলে আইনশৃঙ্খলা পরিবেশের উন্নতি হবে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকে মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার । ছবি: সংগৃহীত

বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে আলোচনা প্রসঙ্গে সচিব বলেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো বাণিজ্যিক চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে বৈঠক বিষয়ে এক বিবৃতিতে মার্কিন দূতাবাস জানায়, বাংলাদেশে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সাম্প্রতিক সফরের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এছাড়া দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ ও বাণিজ্য, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদারিত্ব , মধ্যপ্রাচ্য ইস্যু, রোহিঙ্গা শরণার্থীদের সমর্থনসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

One thought on "নির্বাচনে পর্যবেক্ষক আনতে কোনো খরচ করবে না সরকার"

  1. My partner and I stumbled over here coming from a different website and thought I might as well check things out. I like what I see so now i’m following you. Look forward to going over your web page repeatedly.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com