বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

কমলগঞ্জে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৭৪ বার পড়া হয়েছে
কমলগঞ্জে যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ও বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আয়োজনে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার ভানুগাছ বাজার চৌমুহনীতে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।
উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদ, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু মহিলা আওয়ামীলীগ নেত্রী মুন্না রায়, যুবলীগের সদস্য আবুল কালাম, আনোয়ার পারভেজ আলাল, জহির আলম নানু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তোফায়েল পাপ্পু,কলেজ ছাত্রলীগের সভাপতি রাফি আহমদ সহ আরো অনেক।

সমাবেশের শুরুতে কমলগঞ্জ পৌরসভা প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের হয়। এতে উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com