বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

রাজধানীতে তিন বাসে আগুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে
রাজধানীতে তিন বাসে আগুন

বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর পূর্বঘোষিত অবরোধ শুরুর আগেই রাজধানীতে তিন বাসে আগুন দেয়া হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ওই তিন স্থানে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদনী চকের গেটের সামনে মিরপুর লিংক বাসে, এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান মার্কেটের সামনে গ্রিন ইউনিভার্সিটির বাসে এবং সায়দাবাদ ফ্লাইওভারের নীচে জনপদ মো‌ড়ে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল গনি সাবু বলেন, নিউমার্কেট এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় এলিফ্যান্ট রোডে একটি বাসে আগুন দেয়া হয়। এর পাঁচ মিনিট পরই নিউমার্কেট এলাকায় দ্বিতীয় বাসে আগুন দেয়ার ঘটনাটি ঘটে। এরপরই পাওয়া যায় জনপদ মো‌ড়ের বাসে আগুনের খবর।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এরপর একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন অবরোধ কর্মসূচি দেয়া হয়। এরপর দুই দিন বিরতি দিয়ে আবার অবরোধ ডেকেছে দলটি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com