বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় উপ-নির্বাচনের গেজেট প্রকাশ স্থগিত

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৭৭ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় উপ-নির্বাচনের গেজেট প্রকাশ স্থগিত

ভোটে কারচুপি ও অনিয়মের অভিযোগে সদ্য সমাপ্ত লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে উপ-নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে কমিশন সচিব জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন। লক্ষ্মীপুর-৩ আসনে রোববার উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে একটি ভোটকেন্দ্রে ছাত্রলীগের সাবেক এক নেতার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তাতে ওই নেতাকে একাধিক ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়।

পরে ভোট গ্রহণে অনিয়ম নিয়ে সোমবার অনলাইনে ওই ভিডিওসহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, ৫৭ সেকেন্ডের ভিডিওতে ভোটকক্ষে বসে এক ব্যক্তি ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারছেন। তার গলায় নৌকা প্রতীকের কার্ড ঝুলছে। এ সময় তাকে ৪৩টি ব্যালটে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়।

এরপর লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট ভোটকেন্দ্র চিহ্নিত করে উল্লিখিত বিষয়টি তদন্তের জন্য ভোটকেন্দ্রে নিয়োজিত সকল ভোট গ্রহণ কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট অন্যদের বক্তব্য গ্রহণ নিয়ে তদন্ত করে তিন কার্যদিবসে প্রতিবেদন জমা দিতে হবে। সে হিসেবে বৃহস্পতিবারের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ব্যক্তির নাম আজাদ হোসেন। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তবে সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ।

তবে আজাদ এখন ‘শিবির কর্মী’ বলে দাবি করছেন উপ-নির্বাচনে বিজয়ী নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু।

তিনি বলেন, আজাদ ছাত্রলীগের কেউ নন, তিনি শিবিরের লোক। এর আগে বিতর্কিত কাজ করেছেন যে কারণে তাকে বহিষ্কার করা হয়েছে। শিবির করার অভিযোগেই তাকে এর আগে বহিষ্কার করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com