সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানদের ২৯১ রানের লড়াকু সংগ্রহ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৩১ বার পড়া হয়েছে
অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানদের ২৯১ রানের লড়াকু সংগ্রহ

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে আফগানিস্তান। যেখানে আফগান ওপেনার ইব্রাহিম জাদরানের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৯১ রান করেছে দলটি। ফলে আফগানদের বিরুদ্ধে ২৯২ রানের লক্ষ্য পেয়েছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। এ দুই ব্যাটার নির্বিঘ্নে ৭.৫ ওভার কাটিয়ে দেন।

তবে অষ্টম ওভারের শেষ বলে হ্যাজেলউড ম্যাজিকে মিচেল স্টার্কের তালুবন্দী হন গুরবাজ। আউট হওয়ার আগে ২১ রান করেন এ আফগান ওপেনার।

পরে বাইশ গজে আসেন রহমত শাহ। তার সঙ্গে ৮৩ রানের জুটি গড়েন ইব্রাহিম জাদরান। ম্যাচের ২৫তম ওভারে ম্যাক্সওয়েলের ঘূর্ণিতে কাটা পড়েন রহমত। সাজঘরে ফেরার আগে ৩০ করেন এ ডানহাতি ব্যাটার।

এরপর ক্রিজে আসেন আফগান দলপতি হাশমতউল্লাহ শাহিদী। উইকেটে এসে থিতুও হন তিনি। তবে ব্যক্তিগত ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন তিনি। ম্যাচের ৩৮তম ওভার শাহিদীর স্ট্যাম্প উপড়ে ফেলেন মিচেল স্টার্ক।

আফগান দলপতির বিদায়ে উইকেটে আসেন আজমতউল্লাহ ওমরজাই। ব্যাট হাতে ভালো শুরু পান তিনি। অবশ্য ২২ রানেই থামতে হয় তাকে। এরপর ক্রিজে আসেন মোহাম্মদ নবী। তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ইব্রাহিম জাদরান। সেই সঙ্গে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন ইব্রাহিম। তার ১২৯ রান আর রশিদ খানের বিধ্বংসী ৩৫ রানের ইনিংসে ২৯১ রান করেছে আফগানিস্তান।

এদিন অস্ট্রেলিয়ার হয়ে দুই উইকেট পেয়েছেন জজ হাজওয়ার্ড আর মিসেস স্টার্ক, ম্যাস্কওয়েল ও জাম্পা একটি করে উইকেট পেয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com