সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

শুক্রবার ঢাকায় সমাবেশ করবেন অভিভাবকরা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে
শুক্রবার ঢাকায় সমাবেশ করবেন অভিভাবকরা

চলতি বছর থেকে সারাদেশে চালু হওয়া নতুন কারিকুলামে শিক্ষার্থীদের পাঠ্যবই পড়ার প্রতি আগ্রহ কমেছে। তাই রাজপথে নেমে প্রতিবাদ করছেন অভিভাবকরা। তারা আগের পরীক্ষাপদ্ধতি ফিরিয়ে এসে নতুন কারিকুলাম সংশোধন করারও দাবি জানিয়েছেন। এরই মধ্যে দাবিদাওয়া নিয়ে আগামীকাল শুক্রবার(২৪ নভেম্বর) ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছেন শিক্ষা আন্দোলন সম্মিলিত অভিভাবক ফোরাম। কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ হওয়ার কথা রয়েছে।

অভিভাবকরা আরো জানান, আগের মতো ক্লাসে পরীক্ষা না থাকায় শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পথও বন্ধ। ফলে অনেক সুবিধা আর মেধা বিকাশের নানা পদ্ধতির কথা বলা হলেও বছর শেষে নতুন কারিকুলামের ফলাফল অশ্বডিম্ব বলেও মন্তব্য করেছেন তারা। তাই আগের মতো পরীক্ষাপদ্ধতি ফিরিয়ে এনে নতুন কারিকুলাম সংস্কারসহ বিভিন্ন দাবিও জানিয়েছেন তারা। আলাপকালে অনেক অভিভাবক জানান, এখন শিক্ষার্থীদের স্কুলব্যাগে বইয়ের পরিবর্তে নানা ধরনের উপকরণ থাকে। তারা স্কুলে গিয়ে এসব উপকরণের সাহায্যে বিভিন্ন প্রদর্শনী ও হাতের কাজের পরীক্ষা দিয়ে মেধার পরিচয় দিচ্ছে। কিন্তু পাঠ্যবইয়ের অনেক বিষয়েই তারা বেখবর।

শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, তাদের স্কুলের সামষ্টিক কাজের জন্য প্রতিদিনই স্কুলব্যাগে করে বিভিন্ন উপকরণ নিয়ে স্কুলে নিয়ে যেতে হয়। এর মধ্যে কাগজ ও রঙিন পেন্সিল/কলমের পাশাপাশি ঘাম, মার্কার, আর্ট পেপার, পোস্টার স্কুল নিয়ে যেতে হয়। এর পাশাপাশি বিভিন্ন খেলাধুলার উপকরণও নিতে হয়।

ব্যাটবল, রেকেট, রশি, নেটসহ অন্যান্য খেলার উপকরণও শিক্ষার্থীদেরকেই সংগ্রহ করে স্কুলে নিয়ে যেতে হয়। আবার কৃষিশিক্ষা বা জীবনজীবিকা পাঠের জন্য মাটি গাছের চারা, পাত্র স্কুলে নিতে হয়। স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের জন্য ফাস্ট এইড বক্সের মধ্যে নানা ধরনের চিকিৎসা উপকরণও ক্লাসে নিতে হচ্ছে শিক্ষার্থীদের। এর বাইরে মশারি, বিছানার চাদর, বালিশ স্কুলে নিতে হচ্ছে তাদের।

আবার শিল্প ও সংস্কৃতি ব্যবহারিক ক্লাসের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন খাবার রান্নার উপকরণ তাদেরকেই স্কুলে নিয়ে যেতে হয়। বেসরকারি একটি মাধ্যমিক স্কুলের সপ্তম শ্রেণীর নাহিয়ান তাওহীদ নামের এক শিক্ষার্থী তার নোট খাতায় লেখা শিক্ষা উপকরণের এমন প্রায় ৮৬টি আইটেমের নাম এই প্রতিবেদকের কাছে জমা দিয়েছে। সেখানে এমন সব উপকরণের নাম দেখা গেছে যা একটি সচ্ছল পরিবারেও সচরাচর মিলবে না।

সূত্র মতে, গত জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষের শুরু থেকেই প্রাথমিক এবং মাধ্যমিকে মোট তিনটি শ্রেণীতে নতুন কারিকুলাম চালু হয়েছে। এর মধ্যে প্রাথমিকে প্রথম শ্রেণী এবং মাধ্যমিকের ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে নতুন কারিকুলাম চালু হয়েছে। এর মধ্যে আগামী ২০২৪ শিক্ষাবর্ষ থেকে আরো চার শ্রেণীতে চালু হচ্ছে নতুন এই কারিকুলাম।

অভিভাবকদের মতে আগের পুরাতন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা স্কুল থেকে বাসায় এসে যেভাবে পড়াশোনায় মনোযোগী থাকত এখন তার ছিটেফোঁটা আর নেই। বাসায় টেবিলেই বসতে চায় না শিক্ষার্থীরা। বাবা-মা বারবার পড়ার জন্য তাগিদ দিলেও শিক্ষার্থীরা বলে বাসার জন্য কোনো পড়া দেননি শিক্ষকরা। ফলে বেশির ভাগ শিক্ষার্থীরাই বাসায় এসে অলস সময় কাটায়। আর আগের মতো স্কুলে বা ক্লাসে পরীক্ষা না থাকায় মেধা যাচাইয়ের ক্ষেত্রেও কোনো অগ্রগতি হচ্ছে না।

এদিকে নতুন শিক্ষা কারিকুলাম সংস্কারসহ ৭ দফা দাবি জানিয়েছে শিক্ষা আন্দোলন সম্মিলিত অভিভাবক ফোরাম। অভিভাবকদের অনেকেই বলেন, নতুন শিক্ষা কারিকুলাম সংস্কার করতে হবে। এছাড়া আগের পরীক্ষাপদ্ধতিও ফিরিয়ে আনতে হবে। এতে মেধা যাচাই হবে নম্বরের ভিত্তিতে। আর সব ব্যবহারিক বিষয় স্কুল থেকে সম্পন্ন করতে হবে। নতুন কারিকুলাম পরিবর্তন করতে হবে এবং যেকোনো পরিবর্তন পরিমার্জন করতে হলে ওই কমিটিতে অভিভাবক প্রতিনিধি রাখতে হবে। এছাড়া অযৌক্তিকভাবে পরীক্ষা ফি ও বেতনও আর বাড়ানো যাবে না।

শিক্ষা আন্দোলন সম্মিলিত অভিভাবক ফোরামের কেন্দ্রীয় মুখপাত্র আমিরুল ইসলাম গতকাল সন্ধ্যায় জানান, আমরা নতুন কারিকুলাম সংশোধনের জন্য আগে থেকেই নিয়মতান্ত্রিকভাবে দাবি জানিয়ে আসছি। এখন সরকার যদি আমাদের দাবি না মানেন তাহলে আগামীকাল শুক্রবার সকালে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অভিভাবকদের নিয়ে সমাবেশ করব। সেখান থেকেই আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com