কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সারা দেশের ন্যায় জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। ৬-১১ মাস শিশু ৪৩০০জন। ১২-৫৯ মাসের শিশু ৩৩০৯৭ জনকে ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। একটি স্থায়ী কেন্দ্রসহ ২৪৮টি অস্থায়ী ভেন্যুতে একযোগে এ+ ক্যাম্পেইন খাওয়ানো হয়েছে।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও কর্মকর্তা ডা. নূরে আলম বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ স্বাভাবিক শিশু মৃত্যুর ঝুকি কমায়। আমাদের দেশে সরকারী শিশুর প্রতি বছর দুবার এই ক্যাপসুল খাওয়ানো হয়।
এই সময় উপস্থিত ছিলেন, নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজগর হোসেন, পাকুন্দিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান টিটু, আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজিমুল হকসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।