মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত হানিফের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৫১ বার পড়া হয়েছে
মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত হানিফের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম

মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরের পোর্টসন এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে নিহত নির্মাণ শ্রমিক হানিফের (৩৮) গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার উত্তরপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত ইসরাইল ভূঁইয়ার পুত্র। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মালয়েশিয়ার সময় রাত ৮টায় এ দূর্ঘটনায় নিহত হন তিনি। হানিফের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজনদের।

পাকুন্দিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোজাহিদুল ইসলাম সেলিম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, হানিফ মিয়ার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তিনি ছোট বেলায় পিতা-মাতাকে হারিয়ে ফুফুর বাড়িতেই বড় হন। পরিবারের অভাব-অনটনের কারণে হানিফ মিয়া পড়ালেখা করতে পারেনি। সংসার ভালভাবে না চলাতে পারায় প্রায় ১২ বছর আগে ভাগ্য পরিবতর্নের আশায় আত্মীয় স্বজনদের কাছ থেকে ধারকর্জ করে মালয়েশিয়ায় পাড়ি জমান। তিনি সেখানের একটি কন্সট্রাকশন কোম্পানীতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় কাজ করার সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ৮টায় নির্মাণাধীন দেয়াল ধসে চাপা পড়ায় তাঁর মৃত্যু হয়। এ সময় তাঁর সাথে থাকা দুইজন সহকর্মী গুরুতর আহত হন। পরে মালয়েশিয়ায় ওই এলাকায় বসবাসরত সোহেল নামে তাঁদের এক আত্মীয় মুঠোফোনে হানিফের মৃত্যুর খরবটি তাঁর পরিবারকে জানায়।

এতে নিহত হানিফের স্ত্রী শিখা আক্তার, কন্যা পপি ও ছেলে সিয়াম কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে আশেপাশের লোকজনসহ আত্মীয়-স্বজদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এসময় নিহতের স্বজনরা লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

এ ব্যাপারে পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ বলেন, আমি ঘটনাটি শুনেছি। মালয়েশিয়ায় নিহত হানিফের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সার্বিক সহযোগিতা করবো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

5 thoughts on "মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত হানিফের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম"

  1. vip izmir travesti bayanlar ile en iyi izmir travesti bayanlar burada tıkla ve hemen travesti bayanlarla tanış.

  2. travesti izmir sitesi ile sende aradığın en iyi travesti bayanları burada bulabilirsin.

  3. vip izmir travesti sitesini arıyorsan tıkla ve hemen vip izmir travesti sitesine giriş yap.

  4. demre escort says:

    demre escort sitesine giriş yapmak için sizde hemen demre escort bayan sitesine ulaşın.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com