মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কাজল মিয়া (৩৮) নামের এক মোবাইল মেকানিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে পৌরসদরের উপজেলা পরিষদ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। কাজল মিয়া উপজেলার নারান্দী মধ্যপাড়া গ্রামের মৃত রশিদ ব্যাপারীর ছেলে এবং পাকুন্দিয়া পৌরসদর বাজারের একটি দোকানে মোবাইল মেকানিকের কাজ করতো।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কাজল মিয়ার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। তিনি পাকুন্দিয়া পৌরসদর বাজারের একটি দোকানে মোবাইল মেকানিকের কাজ করে আসছিল। সম্প্রতি পৌরসদরের উপজেলা পরিষদ সংলগ্ন একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করতেন তিনি। বৃহস্পতিবার সকালে ঘরের আড়ার সাথে কাজলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

পাকুন্দিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com