বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

অষ্টগ্রামে শীতবস্ত্র বিতরণ করেছে মানবিক সংগঠন হিলফুল ফুযুল

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৩ বার পড়া হয়েছে
অষ্টগ্রামে শীতবস্ত্র বিতরণ করেছে মানবিক সংগঠন হিলফুল ফুযুল

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মানবিক সংগঠন হিলফুল-ফুযুল। রবিবার (১৭ ডিসেম্বর)মধ্য অষ্টগ্রাম রায়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।

দালানহাটি হিলফুল-ফুযুল সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, বিশেষ অতিথি হিসেবে অষ্টগ্রাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাধারণ সম্পাদক মাওলানা কাজী জসিম উদ্দিন সিদ্দিকী আশরাফী, মধ্য অষ্টগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, সাজ্জাদ হোসাইন সমুজ,  আব্দুস সালাম, সাইফুল ইসলাম হিমেল আশরাফী, ইয়াছিন মোনাওয়ার আশরাফী, তফসীর আহমেদ প্রমুখসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, এবছর অষ্টগ্রামে এটিই প্রথম শীতবস্ত্র বিতরণ কর্মসূচী। সংগঠনটি প্রতিবছর অসহায়দের সহযোগিতা, রোগীদের দেখাশোনা, রমজানে ইফতার করানো-সহ বিভিন্ন কর্মসূচী পালন করেন। অন্যদের কাছে হাত না পেতে শুধু সংগঠনের সদস্যরা মিলেই এসব কর্মসূচীর ব্যয়ভার বহন করে থাকে যা প্রশংসনীয়।

মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী জানান, মানবসেবা করাই আমাদের মূল লক্ষ্য।আমাদের সহযোগিতা সীমাবদ্ধ কিন্তু দেশের গরিব মানুষের সংখ্যা বেশি। সমাজের বিত্তবানরা এমন কাজে এগিয়ে আসলে নিজ নিজ এলাকার দুঃস্থ অসহায় মানুষগুলোর কষ্ট লাঘব হবে। ভবিষ্যতে ও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশা’আল্লাহ।

পরে শতাধিক শীতার্ত সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com