বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাওরে বন্যার উন্নতি হতে পারে ‘তিন দিনের মধ্যে’ মূল্যস্ফীতি আবার বেড়ে ৯ শতাংশের ঘরে শ্রেণিকক্ষে পাঠদানের সময় সিলিং ফ্যান খুলে আহত ৫ শিক্ষার্থী সাংবাদিকতার জন্য তৈরি হচ্ছে সুস্পষ্ট নীতিমালা: তথ্য উপদেষ্টা নওগাঁর পতিসরে রবীন্দ্র জয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন, আসছেন মির্জা ফখরুল হোসেনপুরে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল নওগাঁয় রোবেদা পুতুল ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান হোসেনপুরে জমি দখলের চেষ্টা: হামলায় নারীসহ আহত ৪, দোকানপাট ভাঙচুর-লুটপাটের অভিযোগ তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা

সাকিবের বিজয় শোভাযাত্রায় মানুষের ঢল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ বার পড়া হয়েছে
সাকিবের বিজয় শোভাযাত্রায় মানুষের ঢল

জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান মাগুরাবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় মাগুরার নোমানি ময়দান মাঠ হয়ে ওঠে লোকে লোকারণ্য। স্লোগানে স্লোগানে প্রকম্পিত চারপাশ।

শুভেচ্ছা জানানোর সময় সাকিব বলেন, আগামী ৭ জানুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনারা সবাই যার-যার এলাকার কেন্দ্রে গিয়ে স্বতস্ফুর্তভাবে ভোট দেবেন। নৌকা প্রতীককে বিজয়ী করে আনবেন। আমরা সবাই এক সঙ্গে কাজ করে মাগুরার দু’টি আসনই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেব।

এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্যা প্রার্থীর নামে স্লোগান হয়, ‘আমার ভাই তোমার ভাই, সাকিব ভাই সাকিব ভাই, সাকিব ভাইয়ের মার্কা নৌকা মার্কা’, ‘সাকিব ভাইয়ের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’, ‘বঙ্গবন্ধুর নৌকা, আওয়ামী লীগের নৌকা, সাকিব ভাইয়ের নৌকা’, শোনা গেল এরকম বহু কিছু।

বিজয় মিছিলে সামনের সারিতেই সাকিবের সঙ্গী ছিলেন দুই জাতীয় ক্রিকেটার পেসার রুবেল হোসেন ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।

আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগ নেতা-কর্মীরা শহরে বিজয় শোভাযাত্রা বের করে। এ সময় মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সহ-সভাপতি আবু নাসির বাবলু, এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক খুরশীদ হায়দার টুটুলসহ জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহান বিজয় দিবসের বিজয় শোভাযাত্রায় অংশ নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com