বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাওরে বন্যার উন্নতি হতে পারে ‘তিন দিনের মধ্যে’ মূল্যস্ফীতি আবার বেড়ে ৯ শতাংশের ঘরে শ্রেণিকক্ষে পাঠদানের সময় সিলিং ফ্যান খুলে আহত ৫ শিক্ষার্থী সাংবাদিকতার জন্য তৈরি হচ্ছে সুস্পষ্ট নীতিমালা: তথ্য উপদেষ্টা নওগাঁর পতিসরে রবীন্দ্র জয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন, আসছেন মির্জা ফখরুল হোসেনপুরে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল নওগাঁয় রোবেদা পুতুল ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান হোসেনপুরে জমি দখলের চেষ্টা: হামলায় নারীসহ আহত ৪, দোকানপাট ভাঙচুর-লুটপাটের অভিযোগ তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪ জন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৭১ বার পড়া হয়েছে
প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪ জন

বিভিন্ন কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিল হওয়ায় ভোট গ্রহণের ১১ দিন আগেও আদালতে চলছে প্রার্থিতা ফিরে পাওয়ার যুদ্ধ। আজও চেম্বার আদালতের আদেশে প্রার্থিতা ফিরেছে আরও ৪ জন।

তবে শেষ মুহূর্তে প্রার্থিতা সংক্রান্ত নতুন রিট আবেদন বিষয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের আইনজীবীরা। হাইকোর্ট আশ্বাস দিয়েছে বিষয়টি বিবেচনা করবেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চেম্বার আদালতের আদেশে প্রার্থিতা ফিরেছে আরও ৪ জনের।

তারা হলেন– ময়মনসিংহ-১০ এর কায়সার আহম্মদ, সিরাজগঞ্জ ৩ আসনের মো. নুরুল ইসলাম, বগুড়া-৭ এর মোহাম্মদ আমজাদ হোসেন ও নড়াইল-২ এর মো মো নুরুল ইসলাম।

এদিন বরিশাল–৪ আসনের নৌকার প্রার্থী শাম্মী আহমেদের আইনজীবী আদালতকে জানিয়েছেন, তার নাগরিকত্ব ত্যাগের বিষয়টি নিষ্পত্তি করেছে অস্ট্রেলিয়ার সরকার।

এদিকে, হাইকোর্টে নতুন করে শুনানি না হলেও জমা পড়েছে প্রার্থিতা সংক্রান্ত বেশ কয়েকটি আবেদন।

নির্বাচন কমিশনের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আনিসুজ্জামান এ বিষয়ে বলেন, এভাবে প্রার্থিতা ফিরে পাওয়ার রিট আবেদন চলতে থাকলে শেষ মুহূর্তে এসে তা নির্বাচন আয়োজনের জটিলতা বাড়াতে পারে।

এছাড়া চেম্বার আদালতে গণতন্ত্রী পার্টির প্রার্থীদের প্রার্থিতা বাতিল চেয়ে করা ইসির আবেদনের শুনানি হয়, এ বিষয়ে আদেশ বুধবার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com