কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাসিক আইন শৃঙ্খলার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
এ সময় অন্যদের মধ্যে পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরে আলম খান, পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান টিটু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল ও শামছুন্নাহার আপেল, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান এমদাদুল হক জুটন, নারান্দী ইউপি চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, চরফরাদী ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি বিল্লাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক, প্রাথমিক শিক্ষা অফিসার সন্ধ্যা রানী সাহা প্রমুখসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পাকুন্দিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান টিটু বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সার্বক্ষনিক তৎপর রয়েছে। এছাড়াও উপজেলার যেকোন প্রান্তে মাদক প্রতিরোধে জিরো টলারেন্স হিসেবে কাজ করছে পুলিশ।