নিকলী উপজেলা সদরের প্রধান সড়কছোঁঁয়া চায়ের দোকানগুলোতে অনেক ভিড়। রাজনৈতিক মতামত জানতে এসব দোকানের জুড়ি নেই। সিএনজিস্ট্যান্ডের এমনই এক চা দোকানে চলছিল তুমুল আলোচনা। আলোচনার বিষয়বস্তু একটাই। এবারের নির্বাচনে এলাকায় কার কী অবস্থা।
প্র্রায় সবারই মুখ থেকে যে কথাটি বের হয়ে এলো তা হলো এ আসনে আওয়ামী লীগের শুরুর দিকে ভালোই ছিল। কিন্তু এখন আর সেই ভালো অবস্থাটা নেই । যে চমক দেখিয়েছিল আওয়ামী লীগ, তা এখন বুমেরাং হয়েছে। মাঠ আর ধরে রাখতে পারেনি। সবাই বলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ -৫ (নিকলী-বাজিতপুর) আসনে দলীয় মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল সিআইপি ঈগল প্রতীক নিয়ে লড়ছেন নৌকা প্রতীকের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান সাংসদ আফজাল হোসেনের সাথে। তাই বর্তমান সাংসদ আফজালে হোসেনের জয়ের পথ মসৃন নেই, তার জয়ের বাধা হয়ে দাড়িয়েছে সুব্রত পাল।
তবে উপস্থিত ভোটারদের কাছ থেকেই জানা গেল এখানে নৌকা ও ঈগলের হাড্ডা-হাড্ডি লড়াইটা ভালোভাবেই জমবে। যেমন ভোট আছে আওয়ামী লীগের, তেমনি ভোট আছে ঈগলেরও। প্রার্থী হিসেবে বেশ শক্তি শালী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ হিন্দু কল্যান ট্রাষ্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল সিআইপি ঈগল প্রতীক পেয়েই আওয়ামীলীগের দলীয় পদ পদবী ও সুবিধা বঞ্চিত নেতাকর্মী,সমর্থক ও মনোনয়ন বঞ্চিত কয়েকজন নেতার সমর্থন নিয়ে কোমর বেধে নেমে পড়েছে নির্বাচনী মাঠে, চষে বেড়াচ্ছেন নির্বাচনী আসনের বিভিন্ন ইউনিয়নের গ্রাম থেকে গ্রামে ফলে নৌকার প্রার্থীর দুঃশ্চিতার কারন হয়ে দাড়িয়েছে সুব্রত পাল। অপরদিকে আওয়ামী লীগের প্রার্থী তিন বারের এমপি আফজাল হোসেনের বড় শক্তি হলো দলের ভোট এবং হিন্দু অধ্যাষিত এলাকা হওয়ায়।
নিকলী- বাজিতপুর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৫ আসন ১৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৭৬৫ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭০ হাজার ৪৭১ এবং নারী ১ লাখ ৬০ হাজার ২৯২জন, হিজরা ২ জন।
বাংলাদেশ আওয়ামী লীগের এর দলীয় মনোনীত নৌকা প্রতীক প্রার্থী সাংসদ আফজাল হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে লক্ষ্যে নিকলী- বাজিতপুর উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের পদ পদবীধারী নেতাকর্মী, অনুসারী, আত্মীয় স্বজন, দল মনোনীত প্রতীক নৌকাকে বিজয়ের লক্ষ্যে চষে বেড়াচ্ছেন নির্বাচনী আসনের বিভিন্ন ইউনিয়নের গ্রাম,পাড়া,মহল্লায়। বিভিন্ন দলীয় সম্মেলন, নির্বাচনী সভায় সাংসদ আফজাল হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের প্রতি শেখ হাসিনার দেওয়া মার্কা নৌকার পক্ষে কাজ করার আহবান জানান।
অপর দিকে বর্তমান সাংসদ আফজাল হোসেনের স্বজনপ্রীতি, ত্যাগী নেতা কর্মীদের অবহেলা, স্বেচ্ছাচারিতার, অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল (সি,আই,পি) বিভিন্ন জনসভায় বক্তব্য দেয়।
সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, এই আসনে তারা পরিবর্তন চায়। বিগত সময়ে এমপি এলাকায় আসেননি। খোঁজ-খবর নেয়নি। বিভিন্ন সমস্যায় পাশে পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন স্থানীয় ভোটাররা।
আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী আফজাল হোসেন এমপি ও স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল ছাড়াও জাতীয় পার্টি মাহবুবুল আলম, কৃষক শ্রমিক জনতা লীগ সাজ্জাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইমদাদুল হক, তৃনমূল বিএনপির মোঃ সোহরাব হোসেন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট রবিন মিয়া নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম বলেন, এবারে ভোটাররা স্বাধীনতার পক্ষের প্রতীক নৌকাকে বিজয়ী করবে। উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক রিয়াজুল আয়াজ বলেন, জাতীয় উন্নয়ন ও স্থানীয় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ নৌকায় ভোট দেবে। এমপি আফজাল হোসেন বলেন , (নিকলী-বাজিপুরের) আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। বিজয় আমাদের সুনিশ্চিত।
স্বতন্ত্র প্রার্থী সুব্রত পাল বলেন, ‘অগ্নির ওপর দাঁড়িয়ে আমাদের নেতাকর্মীদের প্রচার কাজ চালাতে হচ্ছে। যত বাধাই আসুক ৭ জানুয়ারি তারিখ ঈগলের পক্ষে নীরব বিপ্লব ঘটাবে (নিকলী-বাজিপুরের) জনগণ।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা পাপিয়া আক্তার বলেন,নির্বাচনের স্বাভাবিক পরিবেশ রয়েছে।একটি সুুন্দর, সুষ্ঠ,অবাধ,নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন উপহার দেয়ার লক্ষে কাজ করছেন তিনি।