কিশোরগঞ্জের পাকুন্দিয়ার থানা পুলিশের বিশেষ অভিযানে শহীদ লেয়াকত আলী (৫৫) নামে ১ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে পাকুন্দিয়া থানার এসআই দ্বীন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামে অভিযান পরিচালনা করে আসামী লেয়াকতকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শহীদ লেয়াকত আলী পাকুন্দিয়া থানাধীন বাহাদিয়া গ্রামের মৃত ছমেদ মিয়ার ছেলে। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু সত্যতা নিশ্চিত করে বলেন আসামী শহীদ লেয়াকত আলীকে আজ বুধবার বিকেলে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।