বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাওরে বন্যার উন্নতি হতে পারে ‘তিন দিনের মধ্যে’ মূল্যস্ফীতি আবার বেড়ে ৯ শতাংশের ঘরে শ্রেণিকক্ষে পাঠদানের সময় সিলিং ফ্যান খুলে আহত ৫ শিক্ষার্থী সাংবাদিকতার জন্য তৈরি হচ্ছে সুস্পষ্ট নীতিমালা: তথ্য উপদেষ্টা নওগাঁর পতিসরে রবীন্দ্র জয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন, আসছেন মির্জা ফখরুল হোসেনপুরে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল নওগাঁয় রোবেদা পুতুল ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান হোসেনপুরে জমি দখলের চেষ্টা: হামলায় নারীসহ আহত ৪, দোকানপাট ভাঙচুর-লুটপাটের অভিযোগ তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা

ষড়যন্ত্রকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন নৌকার প্রার্থী আবদুল কাহার আকন্দ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে
ষড়যন্ত্রকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন নৌকার প্রার্থী আবদুল কাহার আকন্দ

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে নৌকাকে পরাজিত করতে নানাভাবে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দ। গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করে নৌকার অনেক নেতাকর্মীকে বিএনপির বহিষ্কৃত  নেতা স্বতন্ত্র প্রার্থী মেজর অব.মো.আখতারুজ্জামান রঞ্জনের পক্ষে কাজ করার জন্য হুমকি দেওয়া হচ্ছে।

ষড়যন্ত্রকারিদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই নৌকার বিজয়কে ঠেকাতে পারবে না। এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা শেখ হাসিনার নৌকা। মঙলবার (২জানুয়ারি) সন্ধ্যায় পাকুন্দিয়া পৌরসদর ঈদগাহে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম রেনু এতে সভাপতিত্ব করেন।

বক্তব্যে আব্দুল কাহার আকন্দ সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে নৌকাকে বিজয়ী করতে যার যার অবস্থান থেকে কাজ করতে উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহবান জানান। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে বাদ্যযন্ত্র সহকারে মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী ও  নৌকার সমর্থকের উপস্থিতিতে পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠ ও তার আশপাশ এলাকায় কানায় কানায় ভরে যায়।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য একেএম দেলোয়ার হোসেন, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল।

এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ালীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু নাসের ফারুক সনজু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো.মোতায়েম হোসেন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.হুমায়ুন কবীর ও পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ প্রমুখ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com