বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাওরে বন্যার উন্নতি হতে পারে ‘তিন দিনের মধ্যে’ মূল্যস্ফীতি আবার বেড়ে ৯ শতাংশের ঘরে শ্রেণিকক্ষে পাঠদানের সময় সিলিং ফ্যান খুলে আহত ৫ শিক্ষার্থী সাংবাদিকতার জন্য তৈরি হচ্ছে সুস্পষ্ট নীতিমালা: তথ্য উপদেষ্টা নওগাঁর পতিসরে রবীন্দ্র জয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন, আসছেন মির্জা ফখরুল হোসেনপুরে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল নওগাঁয় রোবেদা পুতুল ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান হোসেনপুরে জমি দখলের চেষ্টা: হামলায় নারীসহ আহত ৪, দোকানপাট ভাঙচুর-লুটপাটের অভিযোগ তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা

নির্বাচনে লড়ছেন গণমাধ্যমের ১৯ ব্যক্তিত্ব

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে
নির্বাচনে লড়ছেন গণমাধ্যমের ১৯ ব্যক্তিত্ব

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ হাজার ৯৭০ জন প্রার্থীর মধ্যে ভোটের মাঠে আছেন দেশের গণমাধ্যমসংশ্লিষ্ট ১৯ ব্যক্তিত্ব। এদের মধ্যে ১১ জন আওয়ামী লীগ, ৭ জন স্বতন্ত্র, একজন জাতীয় পার্টি (জেপি) ও একজন জাতীয় পার্টির প্রার্থী হয়ে নির্বাচন করছেন।

যারা নৌকা প্রতীকে নির্বাচন করছেন

বাংলাদেশ জার্নালের প্রকাশক ডা. আনোয়ার হোসেন খান নৌকা নিয়ে লড়ছেন লক্ষ্মীপুর-১ আসন থেকে।

আরটিভির মালিক মোর্শেদ আলম নৌকা প্রতীক নিয়ে নোয়াখালী-২ আসনে প্রার্থী হয়েছেন।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান নৌকা নিয়ে লড়ছেন চাঁদপুর-৪ আসন থেকে।

ঢাকা-১৫ আসন থেকে মোহনা টেলিভিশনের মালিক কামাল আহমেদ মজুমদার নৌকা প্রতীকের প্রার্থী হয়েছেন।

গাজী টিভি ও অনলাইন সংবাদমাধ্যম সারাবাংলার মালিক গোলাম দস্তগীর গাজী নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন নারায়ণগঞ্জ-১ আসন থেকে।

ভোরের কাগজের প্রকাশক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন।

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ঢাকা-২ আসনের সংসদ সদস্য কামরুল ইসলাম সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল সময় টিভির মালিকদের একজন।

বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউন পত্রিকার মালিক কাজী নাবিল আহমেদ যশোর-৩ আসনে লড়েছেন নৌকা নিয়ে।

ঢাকা-১ আসন থেকে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের মালিক সালমান এফ রহমান নৌকা প্রতীকে লড়ছেন।

স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যারা

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ কুমিল্লা-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন।

দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্ট সম্পাদক হাশেম রেজা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন চুয়াডাঙ্গা-২ আসন থেকে।

দৈনিক সকালের সময়ের মালিক নুর হাকিম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চুয়াডাঙ্গা-২ আসন থেকে।

ফরিদপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন অনলাইন সংবাদ মাধ্যম ঢাকা টাইমসের মালিক আরিফুর রহমান দোলন।

স্বতন্ত্র প্রার্থী হয়ে ঝিনাইদহ-১ আসনে লড়ছেন কালবেলার মালিক নজরুল ইসলাম দুলাল।

দেশের অন্যতম প্রাচীন পত্রিকা দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবীর স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-২ আসন থেকে ভোটের মাঠে লড়ছেন।

দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের মালিক শিল্পপতি একে আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে লড়ছেন ফরিদপুর-৩ আসন থেকে।

অন্যান্য দলের প্রার্থী হয়েছেন যারা

দৈনিক ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জু নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে নেমেছেন পিরোজপুর-২ আসন থেকে। তার দল জাতীয় পার্টি-জেপি।

দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিক সালমা ইসলাম জাতীয় পার্টির প্রার্থী হয়ে লড়ছেন ঢাকা-১ আসন থেকে।

প্রসঙ্গত, মোট ১ হাজার ৯৭০ জন প্রার্থীদের মধ্যে মধ্যে দলীয় প্রার্থী রয়েছেন ৪৩৬ জন আর স্বতন্ত্র প্রার্থী ১৫৩৪ জন। এদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন অন্তত ৯৩ জন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অন্যান্য সম্প্রদায়ের প্রার্থী ৭৯ জন।

তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা ভোটের প্রচার চালাচ্ছেন। আগামী ৫ জানুয়ারি পর্যন্ত ভোটের প্রচারণা চলবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com