বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাওরে বন্যার উন্নতি হতে পারে ‘তিন দিনের মধ্যে’ মূল্যস্ফীতি আবার বেড়ে ৯ শতাংশের ঘরে শ্রেণিকক্ষে পাঠদানের সময় সিলিং ফ্যান খুলে আহত ৫ শিক্ষার্থী সাংবাদিকতার জন্য তৈরি হচ্ছে সুস্পষ্ট নীতিমালা: তথ্য উপদেষ্টা নওগাঁর পতিসরে রবীন্দ্র জয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন, আসছেন মির্জা ফখরুল হোসেনপুরে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল নওগাঁয় রোবেদা পুতুল ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান হোসেনপুরে জমি দখলের চেষ্টা: হামলায় নারীসহ আহত ৪, দোকানপাট ভাঙচুর-লুটপাটের অভিযোগ তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা

মুন্সীগঞ্জে নৌকার সমর্থককে গুলি করে হত্যা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জে নৌকার সমর্থককে গুলি করে হত্যা

মুন্সীগঞ্জ-৩ আসনের ডালিম সরকার (৩৫) নামে নৌকা প্রার্থীর এক সমর্থককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় আরও একজনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। নিহত ডালিম সরকার নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাসের সমর্থক ও একই এলাকার বাসিন্দা।

এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী কাঁচি প্রতীকের হাজী মোঃ ফয়সাল বিপ্লব সর্মথকরা এই হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে দাবি নৌকা সর্মথকদের।

স্থানীয়রা জানান, রাতে নৌকার ক্যাম্পে অবস্থান করছিলাম। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ করে একটি সন্ত্রাসী দল ক্যাম্পে হামলা চালিয়ে এলোপাথাড়ি গুলি করে। পরে গুলিবিদ্ধ গুরুতর আহত ডালিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো ইউনিয়ন জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এই ঘটনায় মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com