বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাওরে বন্যার উন্নতি হতে পারে ‘তিন দিনের মধ্যে’ মূল্যস্ফীতি আবার বেড়ে ৯ শতাংশের ঘরে শ্রেণিকক্ষে পাঠদানের সময় সিলিং ফ্যান খুলে আহত ৫ শিক্ষার্থী সাংবাদিকতার জন্য তৈরি হচ্ছে সুস্পষ্ট নীতিমালা: তথ্য উপদেষ্টা নওগাঁর পতিসরে রবীন্দ্র জয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন, আসছেন মির্জা ফখরুল হোসেনপুরে জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পৌর ছাত্রদলের আনন্দ মিছিল নওগাঁয় রোবেদা পুতুল ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান হোসেনপুরে জমি দখলের চেষ্টা: হামলায় নারীসহ আহত ৪, দোকানপাট ভাঙচুর-লুটপাটের অভিযোগ তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা

সন্ধ্যায় মন্ত্রিসভার শপথ, ছত্রিশের মধ্যে ২০জনই নতুন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে
সন্ধ্যায় মন্ত্রিসভার শপথ, ছত্রিশের মধ্যে ২০জনই নতুন

দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিত এমপিরা শপথ নিয়েছেন বুধবার (১০ জানুয়ারি)। আজ শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেয়ার জন্য গতকালই আমন্ত্রণ পেয়েছেন কয়েকজন। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা জানা যাবে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি)।

সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে মন্ত্রপরিষদের সদস্যদের শপথ পাঠ করাবেন রাষ্ট্রপ্রধান।

গতকালই দ্বাদশ সংসদে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বুধবার (১০ জানুয়ারি) রাতে ব্রিফিংয়ে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এবারের মন্ত্রীসভায় পূর্ণ দায়িত্বে নতুন মুখ যারা:

মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১), জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩), নারায়ণ চন্দ্র চন্দ (খুলনা-৫), আব্দুর রহমান (ফরিদপুর-১), আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪), মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪), র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাক্ষ্মণবাড়িয়া-৩), আব্দুস সালাম (ময়মনসিংহ-৯), জিল্লুল হাকিম (রাজবাড়ী-২), সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯), নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬), স্থপতি ইয়াফেস ওসমান এবং ডা. সামন্ত লাল সেন। (টেকনোক্র্যাট)।

প্রতিমন্ত্রীর তালিকায় নতুন যারা:

মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭), কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), মো. মহিবুর রহমান (পটুয়াখালী-৪), রুমানা আলী (গাজীপুর-৩), মো. শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) ও আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com