কিশোরগঞ্জের পাকুন্দিয়ার থানা পুলিশের বিশেষ অভিযানে নূরুল ইসলাম নূর আলী (৫২) ও মোঃ শরিফ (৪০) নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (১০ জানুয়ারী) বুধবার দিবাগত রাতে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পাবদা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভির রাতে পাবদা গ্রামের নূরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে নয়শত গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৭ হাজার ৪৫০ টাকা সহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন নূরুল ইসলাম নূর আলী পাবদা গ্রামের মৃত মালেকের ছেলে ও পাকুন্দিয়া পৌরসদর চর লক্ষীয়া গ্রামের মোঃ মুর্শিদ মিয়ার ছেলে শরিফ।
পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু সত্যতা নিশ্চিত করে বলেন আসামী নূরুল ইসলাম ও মোঃ শরিফকে আজ দুপুরে যথাযথ পুলিশ কোর্টে প্রেরণ করা হয়েছে।