বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষ পাটগ্রামের ৪ তরুণকে রাশিয়ায় ‘সেনাবাহিনীতে বিক্রির’ অভিযোগ বসুন্ধরা সিটি শপিং মলের ৭ তলা থেকে লাফিয়ে যুবকের মৃত্যু ছয় নবজাতকের মৃত্যু: পরিবেশ শ্বাসরুদ্ধকর ছিল—স্বাস্থ্য অধিদপ্তর আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: ‘‘ক্যান কানছে, আমরা বুঝতে পারি নাই গো”—এক দাদির হৃদয়বিদারক আহাজারি ঝড়ের কবল থেকে নিরাপদে ঘাটে পৌঁছাল সি-ট্রাক, রক্ষা পেল পাঁচ শতাধিক যাত্রী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার আশ্বাস সৌদি আরবের সাথে মিল রেখে পাকুন্দিয়ায় একদিন আগে ঈদ উদযাপন ঈদের ছুটিতে এটিএমে টাকা সংকট, বুথে বুথে ভোগান্তি কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানোর ঘোষণা ডিএনসিসির

তীব্র শীতে চেয়ারম্যান মেম্বারদের অর্থায়নে পাঁচ শতাধিক মানুষ পেলো শীতবস্ত্র

তোফায়েল আহমেদ, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৪১৩ বার পড়া হয়েছে
তীব্র শীতে চেয়ারম্যান মেম্বারদের অর্থায়নে পাঁচ শতাধিক মানুষ পেলো শীতবস্ত্র
দেশের তাপমাত্রা যখন নিম্নগামী তখন কিশোরগঞ্জের তাপমাত্রাও রেকর্ড নিম্নগামী। এমত তীব্র জুবুথুবু শীতে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ। নিজ অর্থায়নে পাঁচ শতাধিক অসহায় শীতার্ত মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দিয়েছেন তারা। এমন তীব্র শীতে শীতবস্ত্র কম্বল উপহার পেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটে ওঠেছে।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাসেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও দিলশাদ জাহান অসহায় শীতার্ত ৫০০ মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল তোলে দেন।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দিলশাদ জাহান জানান, সারাদেশে মতো কিশোরগঞ্জ হাওরের বর্তমানে তীব্র শীত। পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যগণ তাদের অর্থায়নে ইউনিয়নের পাঁচ শতাধিক মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দিয়েছেন। এমন মানবিক কার্যক্রমে আমি উপস্থিত থাকতে পেরে ভালো লাগছে।
পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. কাসেদ মিয়া জানান, আজকে আমি ও আমাদের পরিষদের সদস্যের ব্যক্তিগত অর্থায়নে ৫০০ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল উপহার দিয়েছি। সরকারকে সহায়তা করায় আমাদের মূল লক্ষ। আবহাওয়া পরিস্থিতি এমন থাকলে শীতবস্ত্র বিতরণের কার্র‍্যক্রম অব্যহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com