বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন যারা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এরপর বিকেলে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন- রেজিয়া ইসলাম, দ্রোপৌদী দেবি আগারওয়ার, আশিকা সুলতানা, রোকেয়া সুলতানা, কোহেলি কুদ্দুস, জেবিন মাহবুব, রুনু রেজা, ফরিদা আকতার, ফারজানা সুমি, খালেদা বাহান, নাজনীন নাহার, ফরিদা ইয়াসমিন, উম্মে ফারজানা, মাহফুজা সুলতানা, পারভীন জামান, অ্যারোমা দত্ত, অনিমা মুক্তি, মাসুদা সিদ্দিক, তারানা হালিম, বেগম শামসুন্নাহার, মেহের আফরোজ চুমকি।

দ্বাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে আগামী ১৪ মার্চ ভোটের দিন রেখে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে।

এবার সংরক্ষিত আসনে প্রার্থী হতে ১ হাজার ৫৪৯ জন আগ্রহী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। এতে ক্ষমতাসীন দলটির আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com