মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

ব্রহ্মপুত্রের তীর থেকে অবৈধ ভাবে মাটি কাটায় দুই লাখ টাকা জরিমানা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে
ব্রহ্মপুত্রের তীর থেকে অবৈধ ভাবে মাটি কাটায় দুই লাখ টাকা জরিমানা

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদের তীর থেকে অবৈধ ভাবে মাটি কাটা ও বিক্রির অপরাধে মো. রাজন (২৪) নামে এক ব্যাক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার সন্ধ্যার দিকে উপজেলার মির্জাপুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার। দন্ডিত রাজন পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার মোহনপুর ইউনিয়নের জামাদী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার বলেন, ব্রহ্মপুত্র নদের পার থেকে অবৈধ ভাবে মাটি কাটার খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে রাজন নামের এক ব্যক্তিকে মাটি কাটা ও বিক্রির অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com