কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জাতীয় পরিসংখ্যান দিবস, পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্ত্বর হইতে একটি বর্ণাঢ্য র্যালি পৌর সদর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী যুবায়েত হোসেন, উপজেলা কৃষি অফিসার নূরে ই আলম, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান মো. শামছুদ্দিন, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. হাদিউল ইসলামসহ অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যান বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন ইউনিয়নের সচিবগণ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।