মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন পাকুন্দিয়া থানার ওসি আছাদুজ্জামান টিটু

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন পাকুন্দিয়া থানার ওসি আছাদুজ্জামান টিটু

গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু রাষ্ট্রপতি পুলিশ (পিপিএম) পদক পেয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বার্ষিক পুলিশ সপ্তাহে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়ে পদক প্রাপ্তদের ব্যাজ পড়িয়ে দেন।

জানা যায়, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ সারাদেশে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পাচ্ছেন ৩৫ জন, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন ৬০ জন এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সততা ও শৃঙ্খলা মূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম-সেবা) এবং ২১০ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) প্রদান করা হবে। এবার সর্বাধিক সংখ্যক পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।

ওসি আছাদুজামান টিটু, ২০১০ সালে আউটসাইড ক্যাডেট সাব -ইন্সপেক্টর পদে যোগদান করেন। চাকরি জীবনে তিনি ময়মনসিংহ জেলা পুলিশ , টাঙ্গাইল জেলা গোয়েন্দা শাখা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা জেলা পুলিশ এবং কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগেও তিনি Police Force Exemplary Good Service Badge-২০১৭ পদকে ভূষিত হয়েছিলেন। তিনি সমাজকল্যাণ বিষয়ে স্নাতক এবং সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com