ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকাল পর্যন্ত বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মোহাম্মদ শহিদুল্লাহ সভাপতিত্বে ও শরীরচর্চা শিক্ষক মোস্তফা কামালের ক্রীড়া পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ক্রীড়া অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হোসেন আলী, সিনিয়র শিক্ষক বিপ্লব মোহন চৌধুরীসহ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।