মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়া ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়া ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। এই সময় ডাকাতির কাজে ব্যবহৃত কয়েক ধরনের অশ্র ও সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

রবিবার (০৩ মার্চ) ভোর রাতে কিশোরগঞ্জ টু গাজীপুর মহাসড়কে পাকুন্দিয়া উপজেলার টুক ব্রীজের উত্তর পাশে পাকা রাস্তার উপর ঘটনাটি ঘটেছে।

আটকৃতরা হলেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘোষেরকান্দি গ্রামের মোন্তাজ উদ্দিনের ছেলে আফাজ উদ্দিন (২৪), পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া গ্রামের তারা মিয়ার ছেলে সুজন মিয়া রনি (৩১) একই উপজেলার জামালপুর গ্রামের মৃত রমজান আলীর ছেলে সুজন মিয়া (২৮)।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানাধীন এগারসিন্দুর ইউনিয়নের চরদেওকান্দী সাকিনস্থ কিশোরগঞ্জ টু গাজীপুর হাইওয়ে রোডস্থ টোক ব্রীজের উত্তরপাশে পাকা রাস্তার উপর কতিপয় দুষ্কৃতিকারী অবৈধ অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া ডাকাতি করার প্রস্তুতি কালে তাদের গ্রেফতার করা হয়।

এই বিষয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান টিটু জানান, আটকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আজ রবিবার বিকেলে আদালতের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com