মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ১০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০৫ পিস ইয়াবাসহ রতন মিয়া (৩৬) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ মার্চ) দুপুরে উপজেলার চরপলাশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আব্দুল মান্নান উরফে কেনু খলিফার ছেলে।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার চরপলাশ এলাকায় ইয়াবা বিক্রয় করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এসআই মো. জামিল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে রতন মিয়াকে গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশি করে ১০৫পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩১ হাজার ৫০০ টাকা।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত রতন মিয়াকে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com