মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে।

এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ বঙ্গবন্ধুর এই ঐতিহাসিক ভাষণকে জাতিসংঘে, ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। ৭মার্চ দিবসটি জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয়।

উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পণ করেন।

উপজেলা পরিষদ হলরুমে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার সারফুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ ২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য এ্যাড. মো. সোহরাব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো. মেজবাহ উদ্দিন প্রমুখ।

পরে ৭ মার্চ দিবসটি উপলক্ষ্য করে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com