“নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ ‘ এই প্রতিপাদ্যে পাকুন্দিয়ায় যথাযথ মর্জাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু।
এছাড়াও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান শামসুন্নাহার আপেল, সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফারজানা জামান পুনম, পিএসটিসি নতুন দিনের উপজেলা সুপারভাইজার আইরিন আক্তার সহ বিভিন্ন এনজিও ও বিভিন্ন ইউনিয়নের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।