মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

পাকুন্দিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ৬ জনকে কারাদন্ড

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় অবৈধভাবে মাটি কাটায় ৬ জনকে কারাদন্ড

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আড়িয়াল খাঁ নদের তীর থেকে অবৈধ ভাবে মাটি কাটা ও বিক্রির অভিযোগে ৬ শ্রমিককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মান্দারকান্দি দশআনি এলাকায় অভিযান চালিয়ে এ কারাদ-াদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বিল্লাল হোসেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার টান লক্ষীয়া গ্রামের আনোয়ার ভূঁইয়ার ছেলে উজ্জ্বল ভূঁইয়া (৪২), খামা গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে মুখলেছুর রহমান (৩৫), টান মান্দারকান্দি গ্রামের জিল্লুর রহমানের ছেলে আবদুল হাকিম (২৮), পাশ্ববর্তী কটিয়াদী উপজেলার প্রেমারচর গ্রামের বপন মিয়ার ছেলে সানিয়াদ আহমেদ রবি (২০), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগডোমা গ্রামের আছর উদ্দিনের ছেলে নাছির (১৮) ও পাবনার ভেড়া উপজেলার চরনাগদা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে শাহাদাত (২১)। এদের মধ্যে মুখলেছুর রহমানকে ১০ দিনের কারাদ- ও অন্যদের প্রত্যেককে ১৫দিন করে কারাদ- দেওয়া হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত জানতে পারেন উপজেলার আড়িয়াল খাঁ নদের মান্দারকান্দি দশআনি এলাকার আড়িয়াল খাঁ নদের তীর থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করে আসছে একটি চক্র। এমন তথ্যের ভিত্তিতে আজ শনিবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৬ শ্রমিককে আটক করেন ভ্রাম্যমান আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার এসআই মো. নজরুল ইসলাম ইসলাম, উপজেলা নির্বাহী অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. সোহান মিয়াসহ কয়েকজন পুলিশ।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. বিল্লাল হোসেন বলেন, অবৈধ মাটি কাটার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ৬ শ্রমিককে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়েছে। মাটি কাটার মূল হোতা বাদল মিয়া ম্যাজিষ্ট্রেটের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com