বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন জেলার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগে নারাজ মমতা হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু তিস্তা প্রকল্প নিয়ে বেইজিং সফরে ‘অবশ্যই’ আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে যাত্রীবাহী নৌকায় মার্কিন হামলা, ৫ বেসামরিক ব্যক্তি নিহত প্রধানমন্ত্রীর কাছে সিএজি’র অডিট রিপোর্ট পেশ তাড়াইলে মৌচাকে ঘেরা সহিলাটী জামে মসজিদ  হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধ: চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে কৃষক নিহত, গ্রেফতার ৩ পুলিশের নতুন পোশাক ‘নেভি ব্লু শার্ট, খাকি প্যান্ট’ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সংঘর্ষ, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিলেন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে
বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিলেন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দেড়শতাধিক নেতা-কর্মী পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।

লালমনিরহাট-২ (কালীগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের হাতে ফুল দিয়ে তারা যোগদান করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ উপস্থিত ছিলেন।

গতকাল রোববার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের যোগদান অনুষ্ঠানে উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদুল হক বিপ্লবের নেতৃত্বে বিএনপির দেড়শ নেতাকর্মী যোগদান করেন। এর আগে উপজেলা করিম উদ্দিন আহমেদ ইনডোর অডিটোরিয়াম হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।

যোগদান অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রাশেদুল হক বিপ্লব বলেন, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের সততা ও নিষ্ঠার কর্মফল দেখেই আমি আওয়ামী লীগে যোগদান করেছি। তাছাড়া শিক্ষকতা বিষয় আমি আজ তার সহযোগিতায় চাকরি করছি। আমি এসব প্রতিদান কখনোই ভুলতে পারবো না।’

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জামাল হোসেন খোকন, সাবেক ছাত্রলীগের সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সজীবসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

পরে সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদুল হক বিপ্লবের নেতৃত্বে আওয়ামী লীগে যোগ দেয়া দেড় শতাধিক বিএনপি নেতাকর্মীকে প্রধান অতিথি ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com